News Flash

  • Home
  • Uncategorized
  • তের হাজার নতুন পদ সৃষ্টি করে চাকুরীচ্যুতদের বিপদে ফেলছে সরকার, সুদীপের অভিযোগ খারিজ শিক্ষামন্ত্রীর
Image

তের হাজার নতুন পদ সৃষ্টি করে চাকুরীচ্যুতদের বিপদে ফেলছে সরকার, সুদীপের অভিযোগ খারিজ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করে পুণরায় আইনী গ্যাড়াকলে যাতে রাজ্য সরকারকে পড়তে না হয়, সতর্ক করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর বক্তব্য, সমস্ত দিক খতিয়ে দেখে নিয়োগ নীতি সংশোধন করা হয়েছে৷ আইনী ঝামেলা হওয়ার কোন সম্ভাবনা নেই৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট সুদীপবাবু জানতে চান নয়া নিয়োগ নীতি সাড়ে সাত লক্ষ বেকারদের অধিকার খর্ব করছে না তো? এর জবাব অবশ্য দেননি শিক্ষামন্ত্রী৷
বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্য সরকার দ্বারা ১৩০০০ নতুন পদ সৃষ্টি করা সম্পর্কে জনস্বার্থে জরুরী নোটিশ আনেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ এই নোটিশের উপর আলোচনায় সুদীপবাবু রাজ্য সরকার সমালোচনায় মুখর হন৷ তাঁর দাবি, ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করে নিয়োগের ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছে তা সংবিধানের ১৩ এবং ১৪ ধারাকে অবজ্ঞা করেছে৷ কর্মসংস্থানে সকলের জন্য সমান অধিকার যা সংবিধান প্রদত্ত, তা খর্ব করা হয়েছে৷ তাঁর বক্তব্য, অশিক্ষক পদের জন্য শিক্ষকতার যোগ্যতা চাওয়ার মাধ্যমে রাজ্যের সাড়ে সাত লক্ষ বেকারদের বঞ্চিত করার হচ্ছে৷ তিনি বলেন, কোন একটা অংশকে পাইয়ে দেবার জন্য, পাশে আছি প্রতিশ্রুতি রাখতে গিয়ে রাজ্যের সমস্ত বেকারদের বঞ্চিত করার ফন্দি এঁটেছে রাজ্য সরকার৷ তবে, নতুন পদ সৃষ্টি করে যাদের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার, সেক্ষেত্রেও তাদের বিপদের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে৷ কারণ সুদীপবাবু মনে করেন, আবারও আইনী গ্যাড়াকলে পড়বে রাজ্য সরকার৷ তিনি বলেন, যে নতুন পদ সৃষ্টি করা হয়েছে, তার জন্য নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে৷ কিন্তু, নিয়োগ নীতিতে কোথাও তা উল্লেখ নেই৷ কেবল ৩ কিংবা ৫ বছরের শিক্ষকতা যোগ্যতা থাকলেই ঐ পদগুলিতে আবেদন করা যাবে, এমন নিয়োগ নীতি সংশোধন করা হয়েছে৷
সুদীপবাবু বলেন, বাজেটে এই নতুন ১৩ হাজার পদের ঘোষণা ছিল না৷ তাহলে টাকার সংস্থান কোথা থেকে হচ্ছে, প্রশ্ণ তুলেন তিনি৷ তিনি অনুরোধ জানান, চাকুরীচ্যুত শিক্ষকদের ভবিষ্যত যাতে অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দেওয়া না হয়৷ কারণ, তিনি মনে করেন, রাজ্য সরকার আবারও ভুল করছেন৷ তাই তিনি নিয়োগ নীতি সংশোধনের দাবি জানান৷
এদিন এই নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল রায় বলেন, একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ যেন না হয় তা সুনিশ্চিত করা উচিৎ৷ রাজ্য সরকারের ভূলের খেসারত দিচ্ছেন ১০৩২৩ জন শিক্ষক৷ এখন আবার নতুন পদ সৃষ্টি তাদেরকে আবারও বিপদের মুখে ঠেলে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে রাজ্য সরকারকে৷ আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন রাজ্যের সমস্ত বেকারদের জন্য ভাবা উচিৎ৷
জবাবে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী দাবি করেন, খুবই যত্ন সহকারে আইনের সমস্ত দিক খতিয়ে দেখে নিয়োগ নীতি সংশোধন করা হয়েছে৷ কোন ঝামেলা সম্ভাবনা নেই৷ তিনি বলেন, সকলকে দিয়ে সবরকম কাজ হয় না৷ সেজন্যই এই নতুন পদ সৃষ্টি করে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে৷ তিনি জানান, রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষক এবং বেকারদের বিষয়ে যথেষ্ট সংবেদনশীল৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর এই জবাব সন্তুষ্ট করতে পারেনি তৃণমূল বিধায়ক সুদীপবাবুকে৷ তাঁর পাল্টা প্রশ্ণ, নয়া নিয়োগ নীতি রাজ্যের সাড়ে সাত লক্ষ বেকারদের অধিকারকে খর্ব করছে না তো৷ শিক্ষা মন্ত্রী এই প্রশ্ণের কোন জবাব দেননি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top