News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট
Image

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য প্রাকৃতিক কাজের জন্য বাইরে বের হওয়ার সুযোগ নিয়ে চোরের দল ঘরে ঢুকে দুটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা তপন পালের দুই ছেলে রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তাঁদের মধ্যে একজন প্রাকৃতিক কাজের জন্য ঘরের বাইরে বের হন। অভিযোগ, সেই সুযোগে চোরের দল বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ঘরে ফিরে এসে দেখতে পান, ঘরের একটি দরজা খোলা অবস্থায় রয়েছে। এরপর ঘরের ভিতরে খোঁজ নিয়ে দেখা যায়, দুটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা নেই।
ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির পাশেই একটি স্কুলের মাঠ রয়েছে। তাঁদের দাবি, গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে কিছু যুবক সেখানে এসে নেশার আসর বসায়। এর ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও যথাযথ নজরদারি না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এখন এই ঘটনার পর জাঙ্গালিয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top