News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা
Image

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। খোয়াই পুর পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের অফিস টিলা এলাকায় ধারাপাত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বাউন্ডারি দেওয়াল নির্মাণের সময় এই অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার ও রবিবার সরকারি কার্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে বাউন্ডারি দেওয়ালের নির্মাণকাজে নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছিল। বীম তৈরির সময় ৮ এমএম রডের পরিবর্তে ৫ এমএম রড দিয়ে রিং তৈরি করে ঢালাইয়ের কাজ চলছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নির্মাণ শ্রমিকদের কাজে বাধা দেন স্থানীয়রা।

অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর ঢালাই করা বীম ভেঙে ওই রড সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে কাজের জন্য ৮ এমএম রড নিয়ে আসা হয় বলে জানা গেছে।

পুর পরিষদ সূত্রে জানা যায়, অফিস টিলা ধারাপাত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে বাউন্ডারি দেওয়াল নির্মাণের কাজের বরাত দেওয়া হয়েছে রূপক পাল নামে এক ঠিকাদারকে। নির্মাণকাজে নির্ধারিত মানের রড ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের আরও অভিযোগ, খোয়াই পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে চলা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে নিয়মিত নজরদারির অভাব রয়েছে। কাজের গুণগত মান যাচাই করতে পুর পরিষদের বাস্তুকারদের নিয়মিত নির্মাণস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তাঁদের দেখা যায় না বলেও অভিযোগ করেন তাঁরা।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, পুর পরিষদের আধিকারিকরা ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজের মান যাচাই করার পরই ফের কাজ শুরু করতে দেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা খোয়াই মহকুমা শাসকের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়ার পরই নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে নির্মাণকাজে দুর্নীতি বা ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা পুর পরিষদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে।

Releated Posts

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top