News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ
Image

কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ

কাঠালিয়ার প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক বছর পর সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকায় উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। উত্তর মহেশপুর ও দক্ষিণ মহেশপুরের সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষার সময় রাস্তাটি কাদা ও জলে একাকার হয়ে যাওয়ায় যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।

কাঠালিয়া আরডি ব্লকের দক্ষিণাংশে অবস্থিত এই সড়কটির গুণগত মান নিয়ে অতীতে একাধিকবার স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের মাধ্যমে অভিযোগ ও প্রতিবাদ জানিয়েছিলেন। দীর্ঘদিনের দাবির পর বর্তমানে রাস্তাটির নির্মাণকাজ নতুনভাবে এগিয়ে চলায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

জানা গেছে, কাঠালিয়া বাজার থেকে পশ্চিম দিকে বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া ও আইবি রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে আনুমানিক ৭৪ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। কাঠালিয়া পিডব্লিউডি দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

বর্তমানে রাস্তাটির দু’পাশে পাকা ওয়াল নির্মাণের পাশাপাশি মাঝের অংশে ইটের পরিবর্তে সাদা রঙের ব্লক বসানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গ্রামীণ এলাকায় এই ধরনের উন্নত মানের সড়ক নির্মাণ কার্যত বিরল। ফলে নির্মাণকাজের বর্তমান ধরন দেখে পথচলতি মানুষও যথেষ্ট উৎসাহিত।

দীর্ঘদিন ধরে বর্ষার সময় কাদা ও জল জমে যে রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ত, সেই রাস্তাই এখন উন্নত মানে নির্মাণ করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট দুই পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াত এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তবে নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ

তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর: খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি এবং তীব্র ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন উত্তর…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top