News Flash

  • Home
  • দেশ
  • ‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর
Image

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে তিনি ‘নেশামুক্ত যুব অভিযান’-এ আরও বেশি মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, আশপাশে কেউ মাদকের দিকে এগিয়ে গেলে তাকে সতর্ক করা এবং কেউ মাদক ছাড়তে চাইলে তাকে সহযোগিতা করার আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণরা সম্প্রতি মাদকাসক্তির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ শপথ নিয়েছে। তাঁরা শুধু নিজেরা মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেননি, অন্যদের মধ্যেও এই বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।

তিনি জানান, ‘নেশামুক্ত যুব অভিযান’ ১০০ সপ্তাহ ধরে চলবে। ‘মাই ভারত’-এর স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জাতীয় সেবা প্রকল্প বা এনএসএসের সঙ্গে যুক্ত তরুণ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিক সংগঠনও এই অভিযানে অংশ নিচ্ছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে শপথগ্রহণ অনুষ্ঠান ও সচেতনতা কর্মসূচি হয়েছে বলেও জানান তিনি।

তরুণরা নিজেদের ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে মাদক ছাড়ার বার্তা ছড়িয়ে দিচ্ছে—এই বিষয়টিই তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে বলে জানান মোদি। ‘মাই ভারত’ অ্যাপে সঙ্গীত ও স্লোগান লেখা এবং পথনাটিকার মতো বিভিন্ন প্রতিযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণরা #NASHAMUKTYUVA হ্যাশট্যাগ ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট প্রকাশ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

আগামী দিনে এই অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবিরও আয়োজন করা হবে বলে জানান তিনি। আসন্ন উৎসবের মরশুমে নাগরিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও তরুণ যদি মাদকের মতো ক্ষতিকর অভ্যাসের দিকে এগিয়ে যায়, তাহলে তার সঙ্গে কথা বলা উচিত। কেউ মাদক ছাড়তে চাইলে তাকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026

Leave a Reply

Scroll to Top