News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর
Image

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৪৪টি ব্লকের মোট ১,০৯৫টি ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ওই কেন্দ্রগুলিতেই ভোটগ্রহণ হবে। প্রায় ৬.৬৫ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

শনিবার আগরতলায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সেন জানান, প্রাথমিকভাবে ১,৫৫০টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছিল। তবে বিভিন্ন আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এমন ১,০৯৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ হবে।

শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন সচিব জানান, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ৭৪টি কোম্পানি ইতিমধ্যেই ত্রিপুরায় এসে পৌঁছেছে। তারা বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন, টহল এবং অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চালাচ্ছে।

নির্বাচনী কাজে প্রায় ৭,৩০০ জন ভোটকর্মী মোতায়েন করা হয়েছে। অনুরাগ সেন জানান, বর্তমানে সংশ্লিষ্ট ব্লকগুলিতে ভোটকর্মীরা নির্বাচনী সামগ্রী পরীক্ষা করছেন। রবিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা করানো হবে।

ভোটকর্মীদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সেক্টর অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পাঠানো হবে।

ভোটগ্রহণের জন্য প্রতিটি দলের সঙ্গে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পাঠানো হবে। ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত বিধিবদ্ধ সিলমোহরের প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অধীনে নির্ধারিত রিসিভিং সেন্টারে জমা করা হবে।

নির্বাচন কমিশন প্রতিটি ব্লকের জন্য একটি করে মোট ৪৪টি স্ট্রং রুম এবং ৪৪টি পৃথক গণনাকক্ষ তৈরি করেছে।

এদিকে, আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতিও জোরদার করেছে রাজ্য নির্বাচন কমিশন। অনুরাগ সেন জানান, শুক্রবার জেলা মিউনিসিপ্যাল নির্বাচন আধিকারিকরা, যাঁরা সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও কালেক্টরও, পুর নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন। পুর নির্বাচনের জন্য মোট ৭৮৩টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

পুর নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের সময়সূচিও জানিয়েছে কমিশন। আগামী ১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ৮ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর, ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026

এনএসআরটিসিতে আগরতলা প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সাংবাদিকদের মধ্যে উৎসাহ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব-কমিটির ব্যবস্থাপনায় ফের জমে উঠল ইনডোর গেমস টুর্নামেন্ট। শনিবার…

ByByNews Desk Sep 26, 2026

পানিসাগর থেকে আগর কাঠ নিয়ে কাঠালতলির পথে অল্টো আটক, থানায় চালক

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: পানিসাগর থেকে আগর গাছের টুকরো নিয়ে কাঠালতলির দিকে যাওয়ার পথে একটি অল্টো গাড়ি আটক করলেন…

ByByNews Desk Sep 26, 2026

সিধাই থানা এলাকার জঙ্গলে ৫২০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সিধাই থানা এলাকার একটি জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর…

ByByNews Desk Sep 26, 2026

লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

Leave a Reply

Scroll to Top