News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ
Image

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খোয়াই জেলার পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি। বৈঠকে সিআরপিএফ, অসম রাইফেলস, বিএসএফ, টিএসআর, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার জানান, খোয়াই জেলার পাঁচটি ব্লকের মোট ৫৩টি পুলিং স্টেশনে ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ান আনা হয়েছে।

এর পাশাপাশি স্থানীয় পুলিশ, টিএসআর এবং বিএসএফ জওয়ানদেরও নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে। ভোটগ্রহণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ এলাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় খোয়াই জেলার পাঁচটি ব্লকে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

Leave a Reply

Scroll to Top