News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব
Image

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের প্রভারী ও সহ-প্রভারীদের নাম ঘোষণা করেছেন। নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ত্রিপুরার প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃগাঙ্ক দেববর্মন। অন্যদিকে, ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় রাজ্যগুলির সাংগঠনিক দায়িত্বে একাধিক নেতাকে প্রভারী ও সহ – প্রভারির নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। সেই তালিকা অনুযায়ী মধ্যপ্রদেশের সাংগঠনিক দায়িত্বে প্রভারি হিসেবে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাংসদ বিপ্লব কুমার দেব। সঙ্গে সহ – প্রভারি হিসেবে রয়েছেন রেখা ভর্মা।

অন্যদিকে, ত্রিপুরায় দলের সাংগঠনিক কার্যক্রমের দায়িত্বে নতুন প্রভারী হিসেবে মৃগাঙ্ক দেববর্মনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন দায়িত্ব বণ্টনের ফলে দুই রাজ্যেই বিজেপির সাংগঠনিক কার্যক্রমে নতুন সমন্বয় তৈরি হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top