News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩
Image

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:
সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার সন্ধ্যায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে মোটরবাইকে থাকা আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে মৃত তিনজনের পরিচয় জানা গেছে। মৃতরা হলেন মুকেশ ত্রিপুরা, সানি দেওয়ান ত্রিপুরা এবং সঞ্জীব ত্রিপুরা। জানা গেছে, সানি দেওয়ান ত্রিপুরা ও সঞ্জীব ত্রিপুরার বাড়ি গরিফা এলাকায় এবং মুকেশ ত্রিপুরার বাড়ি বৈষ্ণবপুর এলাকায়।
আহতদের মধ্যে প্রহর ত্রিপুরা নামে একজনের পরিচয় জানা গেছে। আহত আরও দুই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে দুটি মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাতচাঁদ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কলাছড়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে মৃতদের পরিবারের সদস্য ও স্বজনদের কান্না-আহাজারিতে পরিস্থিতি ভারী হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের স্বাস্থ্যশিবিরে প্রতিমা ভৌমিক, উপকৃত এলাকার মানুষ

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হলো এক…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top