News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা
Image

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ত্রিপুরা রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচনী প্রক্রিয়ায় দলের ভূমিকা ও দায়িত্ব কীভাবে আরও সুসংগঠিত করা যায়, তা নিয়েও নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, রাজ্য সহ-সভাপতি অমিত রক্ষিত, তাপস মজুমদার, অজন্তা ভট্টাচার্য, উত্তরা দেববর্মা, তাপস ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনে দলের অবস্থান এবং সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

Releated Posts

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ডিজিটাল পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়, এমবিবি বিমানবন্দরে চালু অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা ও পর্যটন তথ্যকেন্দ্র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর আধুনিক পরিবহণ ব্যবস্থার পথে আরও একধাপ এগোল ত্রিপুরা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে (এমবিবি) চালু…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top