News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস
Image

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কঠিন সময়ে নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার জন্য ভারতের প্রস্তুতির কথাও জানান তিনি।

বুধবার নেপালের রাসুয়া অঞ্চলে ভোতে কোশি নদীতে ব্যাপক আকস্মিক বন্যার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এই পরিস্থিতির পরই প্রধানমন্ত্রী শাহের সঙ্গে কথা বলেন মোদি।

এক্স-এ প্রধানমন্ত্রী মোদি লেখেন, “নেপালে বন্যার কারণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে ভারতের মানুষ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে।”

তিনি আরও জানান, “নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের দলগুলি ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।”

নেপাল ট্যুরিজম বোর্ডের (এনটিবি) প্রাথমিক পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে রাসুয়া অঞ্চলে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর নেপালে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক।

এনটিবি জানিয়েছে, নিখোঁজ ৩৮৪ জনের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালের নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে ভারত ছাড়াও ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন।

তবে পর্যটন বোর্ড স্পষ্ট করেছে, এই সংখ্যা প্রাথমিক এবং তা যাচাই করা হচ্ছে। ট্রাভেল এজেন্সি, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকজন নিখোঁজ পর্যটকের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকরা নয়টি পৃথক ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত ছিলেন।

ভোতে কোশি নদীর আকস্মিক বন্যায় রাসুয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। দুর্গত এলাকায় থাকা পর্যটক ও অন্যান্য মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলি কাজ চালিয়ে যাচ্ছে।

‘দ্য কাঠমান্ডু টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটক ও তাঁদের পরিবারের সদস্যদের তথ্য ও সহায়তার জন্য নেপাল ট্যুরিজম বোর্ড জরুরি যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে। টোল-ফ্রি নম্বর ১২৩৪, হটলাইন ১১৪৪ এবং ট্যুরিস্ট পুলিশের নম্বর ৯৮৫১২৮৯৪৪৫-এ যোগাযোগ করা যাবে।

দুর্গত এলাকায় থাকা পর্যটকদের শান্ত থাকার পাশাপাশি সরকারি সূত্র থেকে পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়া এবং প্রশাসনের জারি করা সব নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে পর্যটন বোর্ড।

–আইএএনএস

Releated Posts

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top