News Flash

  • Home
  • দিনের খবর
  • টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Image

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায় তীব্রতর হল ছাত্র আন্দোলন। হাজার হাজার পরীক্ষার্থী প্রথমে গর্দনিবাগে জড়ো হন। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে টিআরই-৪ পরীক্ষায় প্রিলিমিনারি-কাম-মেইনস পদ্ধতি বাতিল, নেগেটিভ মার্কিং তুলে দেওয়া এবং সরকারি নিয়োগে ১০০ শতাংশ ডোমিসাইল নীতি কার্যকর করা।

মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে পড়ুয়ারা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রশাসন। জেপি গোলাম্বরের কাছে ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করা হয়। অভিযোগ, আন্দোলনকারীরা ব্যারিকেড টপকে ডাকবাংলোর দিকে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই পথে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়।

কয়েকজন আন্দোলনকারীকে আটক করতে শুরু করলে পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে ডাকবাংলো এলাকায় বিপুল সংখ্যক পড়ুয়া জড়ো হন। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে তাঁদের অগ্রগতি ঠেকাতে সেখানে ভারী লোহার ব্যারিকেড বসানো হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করেই পড়ুয়ারা বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ছাত্রনেতা আমন কুমারের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনকে ১৫টিরও বেশি ছাত্র সংগঠন সমর্থন জানিয়েছে। শিক্ষক সংগঠনগুলির পাশাপাশি বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

ছাত্র সংগঠনগুলি মোট ১৩ দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বিপিএসসি ৭০তম কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা ফের আয়োজন, ১,৭৯৯টি পদের সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা বাতিল, টিআরই-৪ এক ধাপে নেওয়া, বকেয়া বিএসএসসি পরীক্ষাগুলি দ্রুত আয়োজন এবং বিইটি পরীক্ষার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা।

এছাড়াও গ্রন্থাগারিক-সহ অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, পরীক্ষার পর পরীক্ষার্থীদের প্রশ্নপত্র, উত্তরপত্রের কী এবং ওএমআর শিট প্রকাশ, সরকারি নিয়োগ পরীক্ষার জন্য নির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ এবং প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলি।

নিয়োগে বয়সসীমা নিয়ে স্পষ্ট নীতি, সরকারি চাকরিতে কার্যকর ডোমিসাইল নীতি, বকেয়া নিয়োগ দ্রুত সম্পন্ন করা এবং নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সময়বদ্ধ সমাধানের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে।

Releated Posts

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী সাংসদের অযোগ্যতা নিয়ে স্পিকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে লোকসভার স্পিকার…

ByBySandeep Biswas Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top