News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর
Image

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশালাকার একটি পাইথন। ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহিজলা জেলার কাঁঠালিয়া বাঘাইয়াচর এলাকায়। সকালে সাপটিকে দেখতে বহু মানুষ ভিড় জমান।

জানা গেছে, গতকাল রাত প্রায় ২টা ৫৮ মিনিট নাগাদ বাঘাইয়াচর এলাকার আবুল খায়েরের বাড়িতে বিশালাকার অজগর সাপটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অ্যানিমেল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটি-র সঙ্গে যুক্ত সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে। দীর্ঘ চেষ্টার পর তাঁরা নিরাপদে সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের দাবি, সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। উদ্ধারের পর সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সাপ উদ্ধারকারীরা জানান, মানুষের বসতবাড়ি থেকে সাপ উদ্ধার করে তা নিরাপদে গভীর অরণ্যে অবমুক্ত করার কাজ তাঁরা দীর্ঘদিন ধরে করে আসছেন। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে ইতিমধ্যে প্রায় ৩০৫টি সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেছেন বলে তাঁদের দাবি।

সাপটিকে নিরাপদে অভয়ারণ্যে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভূমি‌ক এবং সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ। তাঁদের নিজস্ব গাড়িতে করে উদ্ধারকারী দুজনকে সঙ্গে নিয়ে সাপটিকে তৃষ্ণা অভয়ারণ্য এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হয় বলে জানা গেছে।

এদিকে, এত বড় আকারের বার্মিজ পাইথন জনবহুল এলাকায় কীভাবে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। সকালে সাপটিকে বাজারে আনার পর সেটি দেখতে পুরুষ-মহিলা নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হন।

বিশালাকার অজগরটি নিরাপদে উদ্ধার করে প্রকৃতির মাঝে ফিরিয়ে দেওয়ায় দুই সাপ উদ্ধারকারীকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top