News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাঙ্গামাটি থেকে মাদক কারবারের অভিযোগে এক ড্রাগ পেডলার গ্রেপ্তার
Image

রাঙ্গামাটি থেকে মাদক কারবারের অভিযোগে এক ড্রাগ পেডলার গ্রেপ্তার

সোনামুড়া, ২১ আগস্ট: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকা থেকে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গামাটি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই মাদক কারবারের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে। তাঁদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও অন্যান্য তথ্য পুলিশ এখনও প্রকাশ করেনি। মাদক কারবারের এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে সোনামুড়া থানার পুলিশ। আগামী দিনে এই ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

Releated Posts

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি দ্রুত গ্রহণের আহ্বান ভারতের, পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরলেন বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তাবিত ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (সিসিআইটি) দ্রুত গ্রহণের আহ্বান জানাল…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top