News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের
Image

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তুলসীবতী স্কুলের সামনে পৌঁছানোর পর পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর আন্দোলনকারীরা সেখানেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন তুলে দেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটের (ডিসিএম) হাতে।

আন্দোলনকারীদের দাবি, ২০২৫ সালে প্রায় তিন হাজার যুবক-যুবতী এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সরকার বর্তমানে মাত্র ১,৭০০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে বাকি উত্তীর্ণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি তাদের।

তাদের বক্তব্য, যেহেতু তাঁরা একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই সকল যোগ্য প্রার্থীকে একসঙ্গে নিয়োগের আওতায় আনতে হবে। এই দাবিতেই এদিন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, সরকার যদি দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top