News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে
Image

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন শহরের একাংশের বাসিন্দারা। পৌরসভা নিয়মিত কর আদায় করলেও নাগরিকদের মৌলিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে কেন এমন উদাসীনতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ, মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় মেলাঘর-সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরের একটি সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলিতে জমছে কাদা ও জল। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মহিলা, শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গুরুপদ রায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর সমস্যার সময় জনপ্রতিনিধিদের আর দেখা মেলে না।

রাস্তার দুরবস্থার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামেন এলাকার মহিলারা। কাদা ও জলে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা। একপর্যায়ে রাস্তা অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মহিলারা।

তাঁদের দাবি, জোড়াতালি দিয়ে রাস্তা মেরামত নয়, স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে। দ্রুত পরিকল্পিত নিকাশি ব্যবস্থা তৈরি করে রাস্তাটিকে আধুনিক ও টেকসই ‘সিটি রোড’-এ রূপান্তরের দাবি জানিয়েছেন তাঁরা।

ক্ষুব্ধ মহিলারা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে মেলাঘর পৌরসভার সামনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

এখন দেখার, স্থানীয় মহিলাদের এই প্রতিবাদের পর পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে কি না। নাকি দীর্ঘদিনের এই নাগরিক দুর্ভোগই মেলাঘরের বাসিন্দাদের নিত্যসঙ্গী হয়ে থেকে যাবে, সেই প্রশ্নই এখন এলাকাবাসীর।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top