News Flash

  • Home
  • দেশ
  • পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী
Image

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প সংস্থার জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা বয়ে আনবে বলে জানালেন পরিবহণমন্ত্রী সি. পি. জন।

বৃহস্পতিবার তিরুবনন্তপুরম সিটি ডিপোতে প্রকল্পের প্রথম পর্যায়ে সংস্কার করা ১৪টি বাসের যাত্রার সূচনা করে মন্ত্রী বলেন, একটি নতুন বাস কেনার জন্য যে অর্থ প্রয়োজন, তা দিয়ে প্রায় ১০টি পুরনো বাস মেরামত করে ফের পরিষেবায় ফিরিয়ে আনা সম্ভব।

তিনি জানান, একটি ডিলাক্স শ্রেণির বাস সংস্কারের গড় খরচ প্রায় ২.৫ লক্ষ টাকা। অন্যদিকে এফপি, এসএফপি এবং একই ধরনের পরিষেবার বাস সংস্কারে গড়ে ১.৫ লক্ষ টাকা খরচ হয়।

সংস্কারের আওতায় শুধু বাসের ভিতরের ও বাইরের চেহারা উন্নত করা হচ্ছে না, পাশাপাএফপিশি যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, আসন, আলো, মেঝে এবং জানালাও পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত করা হচ্ছে। বর্তমানে কেএসআরটিসি-র পাঁচটি ওয়ার্কশপে এই কাজ চলছে।

প্রকল্পের প্রথম পর্যায় দ্রুত শেষ করার জন্য দক্ষ মেকানিক্যাল কর্মী, শ্রমিক এবং কর্মীদের সংগঠনগুলির প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, যাত্রীদের আরও নিরাপদ ও আরামদায়ক পরিষেবা দেওয়াই কেএসআরটিসি-র লক্ষ্য। সেই কারণে বাসগুলির গুণমান উন্নত করা অত্যন্ত জরুরি।

এই সংস্কার প্রকল্পে মোট ২৬টি সুপার ক্লাস, ৫২টি ফাস্ট প্যাসেঞ্জার ও সুপার ফাস্ট এবং ২২টি সাধারণ বাস রয়েছে। বর্তমানে নির্ধারিত পরিষেবা-জীবন শেষ হয়ে গেলেও প্রযুক্তিগতভাবে পুনর্ব্যবহারের উপযোগী বিএস-III ও বিএস-IV বাসগুলিকে সংস্কার করা হচ্ছে।

বাসগুলির ইঞ্জিন বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় যেসব ইঞ্জিনে পুনর্গঠনের প্রয়োজন দেখা যাচ্ছে, শুধুমাত্র সেগুলিই সেই প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। পরীক্ষার ফল অনুযায়ী, সংস্কার করা বাসগুলিতে দূষণের মাত্রা ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, নিয়মিত সংস্কারের মাধ্যমে বাসগুলির পরিষেবা-জীবন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এর ফলে প্রযুক্তিগতভাবে ভালো অবস্থায় থাকা পুরনো বাসগুলিকে দীর্ঘ সময় পরিষেবায় রাখা যাবে এবং নতুন বাস কেনার পাশাপাশি বিদ্যমান বহরকেও আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

এদিন মন্ত্রী ‘প্রজেক্ট সূর্য’-র কথাও ঘোষণা করেন। পাশাপাশি বাস সংস্কারের কাজে যুক্ত মেকানিক্যাল বিভাগের কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top