News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে উল্টো জাতীয় পতাকা, অব্যবস্থার অভিযোগে ক্ষোভ
Image

ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে উল্টো জাতীয় পতাকা, অব্যবস্থার অভিযোগে ক্ষোভ

ধর্মনগর, ১৩ আগস্ট: কালাছড়া ব্লকের অন্তর্গত ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলে থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দু-তিন দিন ধরে পঞ্চায়েত প্রাঙ্গণে এভাবেই জাতীয় পতাকা ঝুলতে দেখা যাচ্ছে।
ঘটনাটি নজরে আসার পর থেকেই পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে প্রতিদিন প্রধান, সচিব ও অন্যান্য কর্মীরা আসা-যাওয়া করলেও দীর্ঘ সময় ধরে পতাকাটি উল্টো অবস্থায় থাকার বিষয়টি কীভাবে কারও নজরে এল না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন কাজে আসা মানুষ এবং পথচলতি সাধারণ মানুষের নজরেও বিষয়টি আসে। এরপরই এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়দের বক্তব্য, জাতীয় পতাকার যথাযথ মর্যাদা ও বিধি মেনে প্রদর্শন করা প্রত্যেকের দায়িত্ব। সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীলতার অভাবেরই প্রকাশ।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা ও কটাক্ষ। বিশেষ করে বিজেপি পরিচালিত পঞ্চায়েত হওয়ায় শাসকদলের স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক এবং জাতীয় পতাকার অবমাননার জন্য যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Releated Posts

ধর্মনগর জেলা হাসপাতালের ড্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরের একটি ড্রেন থেকে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ৬০ থেকে ৬৫…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

বিদ্যুৎহীন উত্তর জেলা হাসপাতাল, ডিজেল না থাকায় বন্ধ জেনারেটর, অন্ধকারে চরম ভোগান্তিতে রোগীরা

ধর্মনগর, ১৩ আগস্ট: উত্তর ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র ধর্মনগর মহকুমা হাসপাতালকে ঘিরে ফের উঠল অব্যবস্থার অভিযোগ। হাসপাতাল চত্বরে…

ByByReshmi Debnath Aug 13, 2026

এনসিএসএল লেজিসলেটিভ সামিটে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন বিধায়ক পল ডাংশুর

আগরতলা, ১৩ আগস্ট: আমেরিকার শিকাগো, ইলিনয়ে অনুষ্ঠিত এনসিএসএল লেজিসলেটিভ সামিট ২০২৬-এ অংশ নিয়ে আন্তর্জাতিক স্তরের আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

আড়ালিয়া পঞ্চবটী বাজারে পুলিশের অভিযান, আটক ৪ নেশা বিক্রেতা

আগরতলা, ১৩ আগস্ট: গোপন সূত্রের ভিত্তিতে আড়ালিয়া পঞ্চবটী বাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

Leave a Reply

Scroll to Top