News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ
Image

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে একটি জুয়েলারি ও পাশের পান দোকানে চুরি করে বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, কুমারঘাটের ওই এলাকায় দোকানের পূর্বদিকে ধর মার্কেট, পশ্চিমদিকে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের বাড়ি এবং দক্ষিণদিকে সুবাস সংঘ ক্লাব রয়েছে। এমন গুরুত্বপূর্ণ এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ধ্রুব জুয়েলারির মালিক স্বপন দেবনাথ জানান, বৃহস্পতিবার সকালে সাপ্তাহিক হাটের বাজার পাবিয়াছড়া থেকে ফিরে দোকানে এসে তারা দেখতে পান, পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়ালে ফুটো করে দুষ্কৃতীরা দোকানের ভিতরে প্রবেশ করেছে। দোকান থেকে প্রায় ৮ ভরি সোনা, ১ কেজি রূপা এবং লকারে রাখা গ্রাহকদের বিভিন্ন কাজের অর্ডারের সোনার সামগ্রী লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

একই রাতে পাশের পান দোকানেও চুরি হয়। দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথের দাবি, প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে চোরেরা।

অভিযোগ, দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেয়। পাশাপাশি কয়েকটি প্রযুক্তিগত যন্ত্রাংশও নিয়ে যায় তারা। তবে সিসিটিভি ফুটেজে তিনজন দুষ্কৃতীকে দেখা গেলেও এখনও তাদের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার এবং লুঠ হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, কুমারঘাট থানা এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটি ঘটনায় দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করারও দাবি উঠেছে।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top