News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ
Image

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী টিংকু রায়। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এই সড়কের নির্মাণকাজের জন্য বহু বছর আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

মন্ত্রীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত কিছু ব্যক্তির বাধার কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে ছিল। তবে বর্তমানে আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার পুনরায় সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রী। খুব শীঘ্রই রাস্তার নির্মাণকাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জল জমে রাস্তা নষ্ট হওয়ার সমস্যা রুখতে সড়কের দু’পাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে বেহাল সড়কের কারণে দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দারাও দ্রুত নির্মাণকাজ শুরু ও সম্পন্ন হওয়ার আশায় রয়েছেন। রাস্তার সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top