News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন
Image

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক ঘুরতে এসেছেন৷ এদের মধ্যে ৩ লক্ষ ৮৪ হাজার ৪৫৩ জন এসেছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে এবং ৯ হাজার ৪২৪ জন এসেছেন বিদেশী পর্যটক৷ আজ লোকসভায় একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও সেখানকার উৎপাদিত বিভিন্ন পণ্যসমূহ সম্পর্কে সামগ্রিকভাবে প্রচার করে থাকে, যার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রচার কার্যক্রমের মধ্যে রয়েছে প্রচারমূলক অনুষ্ঠান আয়োজন, মেলা ও উৎসবের আয়োজনে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সহায়তা প্রদান করা, প্রদর্শনীতে অংশগ্রহণ এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার।

পর্যটন মন্ত্রক ২০১৩ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট’ (আইটিএম) আয়োজন করে আসছে। এই আইটিএম হলো একটি বার্ষিক অনুষ্ঠান, যার লক্ষ্য হলো দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটনের সম্ভাবনাগুলিকে তুলে ধরা। এই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে, যেখানে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য- আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম এর পর্যটন ব্যবসায়ী ও উদ্যোক্তারা একত্রিত হয়ে থাকেন। এর মাধ্যমে ক্রেতা, বিক্রেতা, গণমাধ্যম, সরকারি সংস্থা এবং অন্যান্য অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করা হয়। সর্বশেষ আইটিএম অনুষ্ঠানটি গতবছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ থেকে ১৬ নভেম্বর সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত হয়েছিল।

উত্তর পূর্বের পর্যটনের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে৷ এগুলি হল :

(১) ইনক্রেডিবল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম (আইআইডিপি): ওয়েব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পর্যটকদের সম্পৃক্ত করার লক্ষ্যে পর্যটন মন্ত্রক ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ওয়েবসাইটটিকে আইআইডিপি হিসেবে নতুনভাবে সাজিয়েছে। এই ওয়েবসাইটের বিষয়বস্তু হিন্দি, ইংরেজি এবং জাতিসংঘের বিভিন্ন ভাষায় উপলব্ধ রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনের প্রসারের লক্ষ্যে এই ওয়েবসাইটে ওই অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরা হয়েছে।

(২) পর্যটন মন্ত্রক দেশীয় ও আন্তর্জাতিক বাজারে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পণ্য সম্পর্কে প্রচার করে যাচ্ছে। মন্ত্রকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে নিয়মিতভাবে সৃজনশীল পোস্ট, লাইভ সেশন, টুইট ইত্যাদি প্রকাশ করা হয়। পাশাপাশি, পর্যটন মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পর্যটন কেন্দ্র ও পণ্যসমূহকে তুলে ধরার জন্য প্রচারমূলক উপকরণও প্রস্তুত করে থাকে।

(৩) মেলা ও উৎসব আয়োজনে কেন্দ্রীয় আর্থিক সহায়তা (সিএফএ): পর্যটন মন্ত্রক ডিপিপিএইচ প্রকল্পের আওতায় মেলা, উৎসব এবং পর্যটন-সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। মেলা ও উৎসব আয়োজনের জন্য গত ২০২৫-২৬ অর্থবছরে ত্রিপুরার জন্য মোট ৮০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ এরমধ্যে ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে নীরমহল ফেস্টিভল ও দেওয়ালী ফেস্টিভলের জন্য এবং বাকি ২০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে ছবিমুড়া তথা তীর্থমুখ ফেস্টিভেলের জন্য৷

(৪) পর্যটন মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটন-সম্পর্কিত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নয়নের লক্ষ্যে ‘স্বদেশ দর্শন’, ‘ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ (প্রসাদ)’, ‘অ্যাসিস্ট্যান্স টু সেন্ট্রাল এজেন্সিস ফর ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট’, ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট (এসএএসসিআই স্কিম)’ এবং ‘চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট (সিবিডিডি)’-এর মতো প্রকল্পগুলির আওতায় রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। পর্যটন মন্ত্রক এখন ‘স্বদেশ দর্শন’ প্রকল্পটিকে ‘স্বদেশ দর্শন ২.০ (এসডি ২.০)’-এ রূপান্তরিত করেছে৷ এর উদ্দেশ্য হলো গন্তব্য ও পর্যটন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করে সুস্থায়ী ও দায়িত্বশীল পর্যটন কেন্দ্র গড়ে তোলা।

পর্যটন মন্ত্রক ‘জল শক্তি মন্ত্রক’-এর ‘পানীয় জল ও স্যানিটেশন বিভাগ’-এর সাথে সমন্বয় করে ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান (এেসএপি)’ বাস্তবায়ন করে চলেছে। এসএপি-এর আওতায় মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা-বিষয়ক সচেতনতা কর্মসূচি পরিচালনা করে থাকে। ২০২৫-২৬ সালে, (ক) পর্যটক সচেতনতা, (খ) শিক্ষার্থী সচেতনতা এবং (গ) অংশীজন সচেতনতা- এই বিভাগগুলির অধীনে আইআইটিএম, কেন্দ্রীয় আইএইচএম, রাজ্য আইএইচএম এবং এফসিআই-এর মাধ্যমে ২০০টি এসএপি কার্যক্রম আয়োজন করা হয়েছিল। এছাড়া, জল শক্তি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, পর্যটন মন্ত্রক প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ‘স্বচ্ছতা পাক্ষিক’ এবং ‘স্বচ্ছতা হি সেবা’ পালন করে থাকে। ২০২৫ সালে, উত্তর-পূর্বাঞ্চল সহ সমগ্র ভারত জুড়ে ‘স্বচ্ছতা পাক্ষিক’-এর আওতায় ২৭৭টি এবং ‘এসএইচএস’-এর আওতায় ২৪৪টি কার্যক্রম পরিচালিত হয়েছিল।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সহ সমগ্র ভারত জুড়ে কার্যকর বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আঞ্চলিক বিমান ভ্রমণকে সাশ্রয়ী করার জন্য ‘আরসিএস-উড়ান’ প্রকল্প চালু করেছিল। এর পাশাপাশি, পর্যটন মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চল সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ‘চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর স্কিম’-এর আওতায় ‘ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং’ প্রদানের মাধ্যমে এই উদ্যোগে সহযোগিতা করেছে। এই উদ্যোগের আওতায় যে রুটগুলোকে ‘ট্যুরিজম আরসিএস’ রুট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল- ডিব্রুগড়–ডিমাপুর, ডিমাপুর–ডিব্রুগড়, ডিমাপুর–ইম্ফল, ইম্ফল–ডিমাপুর, আগরতলা–আইজল, আইজল–আগরতলা, ডিব্রুগড়–ইম্ফল, ইম্ফল–ডিব্রুগড়, হলোঙ্গি–গুয়াহাটি এবং গুয়াহাটি–হলোঙ্গি।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top