News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়াই বছর ধরে বেহাল সড়ক, দুর্ভোগে মেলাঘরের মানুষ
Image

আড়াই বছর ধরে বেহাল সড়ক, দুর্ভোগে মেলাঘরের মানুষ

মেলাঘর, ১০ আগস্ট: একসময় ছিল পিচের রাস্তা। এখন সেখানে পিচের চিহ্নও খুঁজে পাওয়া কঠিন। চারদিকে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ আর ক্ষতবিক্ষত সড়ক। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে মেলাঘর কলমখেত দিলু মিঞা চৌমুহনী থেকে উরমাই নুরুল হক চৌমুহনী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কটি। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের বক্তব্য, এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। প্রতিদিন অসংখ্য বাইক, অটো, চার চাকার গাড়ি সহ বিভিন্ন যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। পাশাপাশি সড়কের আশপাশে রয়েছে সরকারি হাসপাতাল, সরকারি বিদ্যালয় এবং একাধিক সরকারি দপ্তর। ফলে সাধারণ মানুষের পাশাপাশি রোগী, পড়ুয়া, সরকারি কর্মী এবং ব্যবসায়ীদেরও নিয়মিত এই রাস্তা ব্যবহার করতে হয়।

রাস্তার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে এক নজরে দেখলে এটি পিচের রাস্তা নাকি কোনও নালা, তা বোঝার উপায় নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচের আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য বড় গর্ত। সামান্য অসাবধান হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বিশেষ করে বাইক ও স্কুটি চালকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মুমূর্ষু রোগী ও গর্ভবতী মহিলারা। জরুরি পরিস্থিতিতে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে আরও বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সংস্কারের কোনও উদ্যোগ দেখা যায়নি।

বর্ষাকালে গর্তগুলিতে জল ও কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অন্যদিকে, বৃষ্টির সময় বাদ দিলে শুকনো মৌসুমে যানবাহন চলাচলের ফলে উড়তে থাকা ধুলোতেও অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার এই দুরবস্থা চললেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, আর কোনও প্রতিশ্রুতি নয়, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সংস্কার কাজ শুরু করতে হবে। প্রশাসন এবার কবে এই সমস্যার দিকে নজর দেয়, এখন সেদিকেই তাকিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top