News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা
Image

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মী ও সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তাঁর দিকে কাদা এবং ছেঁড়া চটি ছোড়া হয় এবং তাঁকে ‘চোর’ বলে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশের সামনেই সমাজবিরোধীরা তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে। তাঁর দাবি, গাড়ির জানালা খোলা থাকলে তাঁর মাথা ফেটে যেতে পারত এবং গাড়িতে থাকা সকলেই প্রাণ হারাতে পারতেন।

মমতা বলেন, “পুলিশের সামনেই এই হামলা হয়েছে। আমি জীবনে এমন ঘটনা দেখিনি। কী হচ্ছে? পুলিশ বিজেপিকে নিরাপত্তা দিচ্ছে।”

বিজেপির পাল্টা অভিযোগ, অশান্তি উসকে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচরাপাড়ায় এসেছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছেন।

অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। পুলিশমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি তাদের ‘গুন্ডা’দের ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে।

মমতা বলেন, “নিরাপত্তার কথা ছেড়ে দিন; পুলিশ দুষ্কৃতীদেরই রক্ষা করছে! বাংলা দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। আমরা মামলা করব।”

তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছে। তাঁর কথায়, “আমার মাথা ফেটে যেতে পারত, এখানেই আমার মৃত্যু হতে পারত। পুলিশ বিজেপিকে রক্ষা করছে।”

মমতার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাঁরাও বিক্ষোভের ঘটনার পর বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে শাসন চালাচ্ছেন এবং মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি একই জেলার বিজপুর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তাঁর গাড়ি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করতে হয়।

এদিকে, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী শনিবার পুলিশ হেফাজতে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মৃতের নাম বিরজু কেওট। তাঁর স্ত্রী তথা কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের অভিযোগ, জেলে মারধরের পরই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।

ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মৃত তৃণমূল কর্মীর পরিবার শনিবার অভিযোগ করে, শুক্রবার মধ্যরাতের পর পুলিশ হেফাজতে বিরজুকে নির্যাতন করা হয়। জেনির আরও অভিযোগ, হাত-পা বেঁধে তাঁর স্বামীকে মারধর করা হয়েছিল।

হালিশহর থানার একটি সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতের পর জেলে বিরজুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, তাও এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রের মতে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

রবিবার কেওট পরিবারের সঙ্গে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রাজ্যে আর আইনশৃঙ্খলা বলে কিছু নেই।”

—আইএএনএস

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026

প্রযুক্তি, সময়সীমা ও আস্থার উপর ভিত্তি করে তৈরি নতুন ফৌজদারি আইন: অমিত শাহ

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): নরেন্দ্র মোদি সরকারের প্রবর্তিত তিনটি নতুন ফৌজদারি আইন তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রযুক্তি, নির্দিষ্ট সময়সীমা এবং…

ByByNews Desk Aug 9, 2026

সাহস থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছাত্রদের হয়ে ধর্নায় বসুন রাহুল: কেন্দ্রীয় মন্ত্রী

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): রাঁচিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয়…

ByByNews Desk Aug 9, 2026

পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বঙ্গ পুলিশের এসটিএফের

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে আন্দাল থেকে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 9, 2026

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top