News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন
Image

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন।

এদিন দুপুরে আশা কর্মীদের একটি প্রতিনিধিদল সিডিপিওর সঙ্গে দেখা করতে কার্যালয়ে উপস্থিত হলেও তিনি সেখানে না থাকায়, তাঁর পরিবর্তে আশা সুপারভাইজারের হাতে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।

আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— কাজের জন্য বর্তমানে দেওয়া ৪জি মোবাইল ফোনের পরিবর্তে ৫জি মোবাইল ফোন প্রদান, প্রতি মাসে ৩৫০ টাকা মোবাইল রিচার্জ ভাতা চালু, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডিং বিল বৃদ্ধি, দ্রুত গ্র্যাচুইটি প্রদান এবং দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিভিন্ন পরিষেবা-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান।

আশা কর্মীরা জানান, তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। দাবিগুলি পূরণে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথাও জানান তাঁরা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top