News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া
Image

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক ব্যতিক্রমী চিত্র। বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র ৬ জন ছাত্র-ছাত্রী, অথচ তাঁদের পড়ানোর জন্য রয়েছেন ৬ জন শিক্ষক। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে একজনও ছাত্র-ছাত্রী নেই, যা সরকারি বিদ্যালয়টির বর্তমান পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিদ্যালয়ের পরিকাঠামো মোটামুটি ভালো থাকলেও ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাঁদের কথায়, এমনও দিন যায় যখন মাত্র একজন শিক্ষার্থী স্কুলে আসে, আবার কোনো কোনো দিন একজনও উপস্থিত থাকে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বিদ্যালয়টির একেবারে পাশেই একটি এবং প্রায় ২০০ মিটার দূরে আরও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে। ফলে অধিকাংশ অভিভাবক সরকারি স্কুলের পরিবর্তে সন্তানদের ওই বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি করাচ্ছেন। এর জেরেই বছরের পর বছর সরকারি বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে বর্তমানে মাত্র ছয়জনে এসে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, নিকটবর্তী বেসরকারি বিদ্যালয়গুলোর বিরুদ্ধে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও জম্পুইজলা আইএস এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয়দের একাংশের মতে, সরকারি বিদ্যালয়ে ছাত্রসংখ্যা বাড়াতে এবং শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতেও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top