News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন দপ্তরের অভিযান, অবৈধ শ-মিল ও কাঠবোঝাই মিনি ট্রাক আটক
Image

বন দপ্তরের অভিযান, অবৈধ শ-মিল ও কাঠবোঝাই মিনি ট্রাক আটক

আগরতলা, ৬ আগস্ট: মান্দাই ফরেস্ট সাব-ডিভিশনের অধীন চম্পকনগর বন রক্ষা বিভাগের অভিযানে ললিত বাজার এলাকায় একটি অবৈধ শ-মিল এবং কাঠের লগ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ফরেস্ট প্রোটেকশন ইউনিটের (এফপিইউ) কর্মকর্তা প্রবীর দাস।

অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীর দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে কাঠ চেরাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং কাঠবোঝাই একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক বন দপ্তরের কর্মীদের চোখ এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, মান্দাই ফরেস্ট সাব-ডিভিশনের অন্তর্গত কদমতলী কইতর বাড়ি এলাকার জঙ্গলে দীর্ঘদিন ধরেই অবৈধ কাঠ চেরাইয়ের মিল পরিচালিত হচ্ছে। কিন্তু সেইসব মিলের বিরুদ্ধে বন দপ্তরের নিয়মিত অভিযান বা কার্যকর পদক্ষেপ দেখা যায় না।

এদিনের অভিযানে আটক গাড়ির চালকের পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরেও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অবৈধ কাঠ চেরাই চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হোক।

ঘটনাকে কেন্দ্র করে ললিত বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top