News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলার তোতাবাড়িতে প্রস্তাবিত বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য স্থান পরিদর্শনে জেলাশাসক, উচ্ছ্বসিত এলাকাবাসী
Image

গোমতী জেলার তোতাবাড়িতে প্রস্তাবিত বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য স্থান পরিদর্শনে জেলাশাসক, উচ্ছ্বসিত এলাকাবাসী

উদয়পুর, ৬ আগস্ট: গোমতী জেলার কাকড়াবন থানার অন্তর্গত তোতাবাড়ি এলাকায় প্রস্তাবিত সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর একটি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে বৃহস্পতিবার যৌথভাবে স্থান পরিদর্শন করা হয়েছে। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক ও জেলা কালেক্টর রিঙ্কু লাথের, বিএসএফ-এর ঊর্ধ্বতন আধিকারিকরা, উদয়পুর মহকুমা শাসক (এসডিএম) ত্রিদীপ সরকার এবং বন দপ্তরের এসডিএফও-সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থানটি সরেজমিনে পর্যালোচনা করা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, জমির উপযোগিতা ও অন্যান্য কারিগরি বিষয় যাচাই করা।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করতে বিএসএফ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, তোতাবাড়ি এলাকায় বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের সম্ভাবনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। তাঁদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top