News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে সুবল সিং এলাকায় সিপিআই(এম)-এর বিক্ষোভ, দ্রুত নির্মাণ কাজ শেষের দাবি
Image

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে সুবল সিং এলাকায় সিপিআই(এম)-এর বিক্ষোভ, দ্রুত নির্মাণ কাজ শেষের দাবি

আগরতলা, ৬ আগস্ট: জাতীয় সড়ক নির্মাণে বিলম্ব, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের প্রতিবাদে শুক্রবার সুবল সিং এলাকায় জাতীয় সড়কের উপর বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম)।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চল সম্পাদক প্রার্থা দাস, বিধায়ক নয়ন সরকার-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা অভিযোগ করেন, জাতীয় সড়ক নির্মাণে দীর্ঘদিন ধরে নিম্নমানের কাজ হচ্ছে এবং বিভিন্ন স্থানে নির্মাণকাজ কার্যত বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সিপিআই(এম) নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জাতীয় সড়ক নির্মাণে গাফিলতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন। তাঁদের দাবি, অবিলম্বে নির্মাণকাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ করতে হবে এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ শেষে দ্রুত জাতীয় সড়কগুলির নির্মাণকাজ শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বাম নেতৃত্ব।

Releated Posts

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026

বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ

চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top