News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯ দফা দাবি পূরণ না হলে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনের
Image

৯ দফা দাবি পূরণ না হলে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের ৯ দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে আগামী ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিহ্যাবিলিটেটেড ক্যাডারস এবং জয়েন্ট অ্যাকশন কমিটি।

বুধবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা বহু বছর আগে সশস্ত্র পথ ছেড়ে মূলস্রোতের জীবনে ফিরে এসেছেন। তবে আত্মসমর্পণের পর তাঁদের পুনর্বাসনের জন্য প্রতিশ্রুত আর্থিক প্যাকেজ ও অন্যান্য সুযোগ-সুবিধা এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে সরকারের কাছে ৯ দফা দাবি জানানো হলেও তার কোনো স্থায়ী সমাধান মেলেনি। এর আগে গত ২৪ জুন একই দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হলেও সরকারের আশ্বাসের ভিত্তিতে তা প্রত্যাহার করা হয়েছিল।

নেতৃত্বদের বক্তব্য, এরপর রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও দাবি পূরণের বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। বুধবারও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক থেকেও কোনো সমাধানসূত্র বেরিয়ে না আসায় ফের কঠোর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ আগস্ট চম্পকনগরের সাধুচন্দ্রপাড়া এলাকায় জাতীয় সড়ক এবং ভৃগুদাসপাড়া এলাকায় রেলপথ অবরোধ করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস

আগরতলা, ৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস…

ByByReshmi Debnath Aug 5, 2026

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026

Leave a Reply

Scroll to Top