News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বল্লামুখা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে কেমরুনের নাগরিক গ্রেফতার, ৩ দিনের পুলিশ রিমান্ড
Image

বল্লামুখা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে কেমরুনের নাগরিক গ্রেফতার, ৩ দিনের পুলিশ রিমান্ড

বিলোনিয়া, ৫ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কেমরুনের এক নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতের নাম পিটার্স মোল্লা (৪১)। তাঁর বাড়ি আফ্রিকার দেশ কেমরুনে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা যায়, বল্লামুখা সীমান্তে টহলরত ৪৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের সময় তাঁকে আটক করেন। এরপর বিএসএফ ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ধৃতকে বিলোনিয়া আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, কীভাবে তিনি সীমান্ত অতিক্রম করলেন, কার সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক মানবপাচার বা অন্য কোনো সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হবে। ওই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top