News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম
Image

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত এগিয়ে নিয়ে যেতে নয়াদিল্লিতে পৌঁছেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআইটির সদস্যদের মধ্যে আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মহিলা ইন্সপেক্টর শিউলি দাস এবং রামনগর টাউন আউটপোস্টের (টিওপি) ওসি সাব-ইন্সপেক্টর সুবেন্দু দাস ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে তদন্তের কাজ শুরু করেছেন। ডিজিপির মৃত্যুকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহে তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।

ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশি তদন্ত পরিচালনার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।

গত ২৫ জুলাই পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের দপ্তর থেকে জারি করা এক আদেশে জানানো হয়, পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নং ২০২৬ডাব্লিউএজি০৪৫, যা ২০ জুলাই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৯৪ ধারায় নথিভুক্ত হয়, তার দ্রুত, সমন্বিত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের এসআইটি গঠন করা হয়েছে।

এসআইটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার (পশ্চিম) নমিত পাঠক। এছাড়াও দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (আরবান) ধ্রুব নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (এএন) সৌভিক দে, সাইবার ক্রাইম থানার ওসি ও ডেপুটি পুলিশ সুপার বেঞ্জামিন দেওয়ান, ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, ইন্সপেক্টর ভাস্কর সাহা (কেটিডিএস, পিটিএ), মহিলা ইন্সপেক্টর শিউলি দাস, তদন্তকারী আধিকারিক ও বটতলা টিওপির ওসি সাব-ইন্সপেক্টর শুভজিৎ দেব, সাব-ইন্সপেক্টর সুবেন্দু দাস এবং বটতলা টিওপির সাব-ইন্সপেক্টর চিন্ময় ভৌমিক।

তদন্তকারী দলের এই দিল্লি সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখার কাজ জোরকদমে চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

Leave a Reply

Scroll to Top