News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার
Image

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, পাশের হার বেড়ে মাধ্যমিকে ৮৪.৯৩ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৮০.৬৫ শতাংশ হয়েছে।

এদিন তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পুণঃমূল্যায়ণের পর ১৫৭০ জন ছাত্র ছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় দেওয়ার যোগ্য ছিল। তাতে পরীক্ষায় পাশ করেছে মাত্র ৩৫০ জন ছাত্র ছাত্রী। ফেল করেছে ১২২০ জন। এর ফলে উচ্চ মাধ্যমিকের পাশের হার ৭৯.৩৩ শতাংশ থেকে বেড়ে ৮০.৬৫ শতাংশে উন্নীত হয়েছে।

একইভাবে মাধ্যমিককে পুণঃমূল্যায়ণের পর ৭৫৮ জন ছাত্র ছাত্রী বছর বাঁচাও পরীক্ষাতে বসার যোগ্য ছিল। তাতে পরীক্ষায় পাশ করেছে ২৩৯ জন ছাত্র ছাত্রী। ফেল করেছে ৫১৯ জন। ফলে মাধ্যমিকের মোট পাশের হার ৮৪.১৮ শতাংশ থেকে বেড়ে ৮৪.৯৩ শতাংশে পৌঁছেছে।

এদিন তিনি বলেন, আজ বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলো।
এছাড়া, মাধ্যমিকে ২৯২টি বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। উচ্চ মাধ্যমিকে ৬৬টি বিদ্যালয় শতভাগ পাশের নজির গড়েছে।

তিনি আরও বলেন, এ বছর মাধ্যমিক পরীক্ষায় স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বিষয়ে মোট ৩৯ জন পরীক্ষার্থী বছর বাঁচাও পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে বলে পর্ষদ জানিয়েছে।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top