News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের
Image

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক অসহায় মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি চড়িলামের রাজীব কলোনি কালিটিলা এলাকার।
অভিযোগ, জয়ন্ত দে ওরফে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি ধর্মীয় পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁর মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। নির্যাতনের পাশাপাশি টাকা-পয়সা ও সম্পত্তির জন্য মাকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।

অভিযোগকারী মায়ের দাবি, তাঁর ছেলে একটি ধর্মীয় ও সমাজসেবামূলক সংস্থা পরিচালনার নাম করে তাঁর কাছ থেকে অর্থ ও সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি বসতবাড়ি জোরপূর্বক বন্ধক রেখে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে একাধিক বিয়ে করার অভিযোগও তুলেছেন পরিবারের সদস্যরা। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নির্যাতনের শিকার বলে দাবি করা ওই মা ও তাঁর অপর ছেলে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে তাঁরা চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা নিরাপত্তা এবং ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত জয়ন্ত দে ওরফে গোবিন্দ দাসের প্রতিক্রিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ জুলাই: সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডিডব্লিউএস) মহকুমা কার্যালয়ের সামনে দুই ঠিকাদারকে হামলার…

ByByReshmi Debnath Jul 29, 2026

Leave a Reply

Scroll to Top