News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় এলাকার বাসিন্দা মাহেজা খাতুন। দিনমজুর পরিবারের সদস্য মাহেজা খাতুনের দাবি, অন্ত্যোদয় রেশন কার্ড থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তাঁরা সরকারি আবাসনের সুবিধা পাননি।

মাহেজা খাতুন জানান, তাঁর স্বামী আব্দুল সাত্তার মিয়া দিনমজুরের কাজ করে সংসার চালান। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা বাড়িতে বসবাস করলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। ফলে মাথা গোঁজার স্থায়ী আশ্রয় এখনও অধরাই রয়ে গেছে।

শুধু আবাসন নয়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধাও তাঁরা পাননি বলে অভিযোগ করেছেন মাহেজা খাতুন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেও তাঁর দাবি।

তবে এই অভিযোগের বিষয়ে বড়জলা গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

অ্যাম্বুলেন্সেই প্রসব, স্বাস্থ্যকর্মীর তৎপরতায় মা ও নবজাতক সুস্থ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গুরুতর পরিস্থিতির মধ্যেই অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে সাফল্য পেলেন এক স্বাস্থ্যকর্মী। কুমারঘাট থেকে কৈলাসহরের ঊনকোটি জেলা…

ByByNews Desk Sep 12, 2026

ভিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার, সাংবাদিক সম্মেলনে কারণ জানাল আইপিএফটি

বিশ্রামগঞ্জ,১২ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের পর তা প্রত্যাহারের কারণ স্পষ্ট করতে সাংবাদিক…

ByByNews Desk Sep 12, 2026

টমটমে ফেলে যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: টমটমে যাত্রার সময় ভুলবশত ফেলে যাওয়া প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top