News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ
Image

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ

সাব্রুম, ২৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, গতকাল গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শিখা দাসের বাড়ির পুকুরে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে পুকুরের কাছে গিয়ে দেখতে পান, প্রচুর মাছ মরে পুকুরের জলে ও পাড়ে ভেসে রয়েছে। বিষয়টি নজরে আসতেই হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় সাব্রুম থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এবং পঞ্চায়েত প্রধান শিখা দাসের সঙ্গে কথা বলে।

শিখা দাস পুলিশকে জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পরিবারের কেউ দেখতে পাননি। তবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুকুরে বিষ ঢেলে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ। পরিবারের দাবি, এই ঘটনায় প্রায় পাঁচ কুইন্টাল মাছ নষ্ট হয়েছে, যার বর্তমান বাজারমূল্য দেড় লক্ষ টাকারও বেশি।

এদিকে, পরপর এমন ঘটনায় সাব্রুমের সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, এর আগে দমদমা এলাকায় এক দরিদ্র ব্যক্তির রাবার বাগান নষ্ট করার ঘটনা ঘটেছিল। এবার পঞ্চায়েত প্রধানের বাড়ির পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার ঘটনায় দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top