News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানিক্যনগরে অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি ধ্বংস, বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ
Image

মানিক্যনগরে অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি ধ্বংস, বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ

আগরতলা, ২৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে এবার আরও সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জেলা পুলিশের পাশাপাশি ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ অভিযানে বুধবার সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত মানিক্যনগর এলাকায় বিপুল পরিমাণ গাঁজার চারার নার্সারি ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আনুমানিক প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি নষ্ট করা হয়। উদ্ধার ও ধ্বংস করা চারাগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ₹২৪ লক্ষ বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযানে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক, এসটিএফের জওয়ান এবং সিপাহীজলা জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশের দাবি, চলতি বছরে গাঁজার পূর্ণাঙ্গ বাগান ধ্বংসের পাশাপাশি চাষের প্রাথমিক পর্যায়েই, অর্থাৎ নার্সারি থেকেই গাঁজা নির্মূলের কৌশল গ্রহণ করা হয়েছে।

অভিযান চলাকালীন পুলিশ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজ্যের বিভিন্ন এলাকায় গাঁজার নার্সারি ও অবৈধ গাঁজা চাষ চিহ্নিত করে ধারাবাহিকভাবে ধ্বংস করা হবে। গভীর জঙ্গলে বা দুর্গম এলাকায় গোপনে গাঁজা চাষের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরও রাজ্য পুলিশ ব্যাপকভাবে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহু গাঁজাক্ষেত ধ্বংস করেছিল। সেই অভিযানের ধারাবাহিকতায় চলতি বছর চাষের শুরুতেই নার্সারি ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ

সাব্রুম, ২৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির পুকুরে বিষ…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

Leave a Reply

Scroll to Top