News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের
Image

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, বামফ্রন্ট ও কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরার যুব সমাজ, বিশেষ করে জনজাতি যুবকদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনের পর উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি ত্রিপুরার উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যে উন্নয়নের ধারা আরও গতিশীল হয়েছে।

তিনি আরও বলেন, ত্রিপুরায় আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র প্রতিষ্ঠিত হলে জনজাতি যুবকদের দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’ এবং বিশিষ্ট লোকশিল্পী সূরজ কুমার দেববর্মার প্রশংসা করায় সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও মর্যাদা এনে দিয়েছে এবং শিল্পী-সংস্কৃতিসেবীদের অনুপ্রাণিত করবে।

তাঁর কথায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত” গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলা হয়, রাজ্যের সার্বিক উন্নয়ন, জনজাতি সমাজের অগ্রগতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে এই সংকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top