News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা
Image

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল ডিউটির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়কের ইউএনসি নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০.৮০০ কেজি শুকনো গাঁজা এবং ৫০ বোতল এসকফ কফসিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজা ও কফ সিরাপের কোনো দাবিদার না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলিকে বেওয়ারিশ মালামাল হিসেবে জব্দ করা হয়েছে।

ঘটনার পর সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজা ও এসকফ কফ সিরাপের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে পুলিশের এই অভিযানকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলা বিমানবন্দর থেকে দুই মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর এলাকা থেকে…

ByByReshmi Debnath Jul 28, 2026

স্বাস্থ্য ক্ষেত্রে এইমস, দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে মৌ-স্বাক্ষরের অগ্রগতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনায় সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: এইমস, নিউদিল্লির সহযোগিতায় ত্রিপুরা সরকার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য যে প্রয়াস নিয়েছে, তার…

ByByReshmi Debnath Jul 28, 2026

তিনদিনের রাজ্য সফরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার তিনদিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন।…

ByByReshmi Debnath Jul 28, 2026

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

Leave a Reply

Scroll to Top