News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি
Image

বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ২৩ জুলাই: কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন ধলাই জেলার ছাওমনু এলাকার এক যুবক। গত কয়েকদিন ধরে তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই ছাওমনু থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন যুবকের মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ধলাই জেলার ছাওমনু থানাধীন ভাবনা মন্দিরপাড়া এলাকার বাসিন্দা সুব্রত চাকমা তাঁর দুই বন্ধু বিজয় চাকমা ও বিশাল চাকমার সঙ্গে কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে খড়গপুর রেলস্টেশনে ট্রেন থামলে সুব্রত চাকমা ট্রেন থেকে নেমেছিলেন বলে জানা যায়। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের এবং সহযাত্রীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ যুবকের মা প্রতিমালা চাকমা জানান, খড়গপুর রেলস্টেশন থেকে ছেলের সঙ্গে শেষবার যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজন এবং পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

ছেলের কোনো খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে প্রতিমালা চাকমা ছাওমনু থানায় একটি লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি সুব্রত চাকমার সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ৮১৩২৮৭২৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য।

এদিকে একমাত্র ছেলের কোনো খোঁজ না পাওয়ায় অসহায় মা প্রতিমালা চাকমা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। দ্রুত সুব্রত চাকমাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার আশায় দিন গুনছে তার পরিবার।

Releated Posts

সোনামুড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা, বাজারমূল্য প্রায় ৫.৯০ লক্ষ টাকা

আগরতলা, ২৩ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সিপাহিজলা জেলার সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২৩ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top