News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৯টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ
Image

১৯টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৮ জুলাই: হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের একবার সাধারণ মানুষের আস্থা অর্জন করল আমতলী থানার পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় দুই লক্ষ টাকারও বেশি মূল্যের মোট ১৯টি মোবাইল ফোন উদ্ধার করে শনিবার সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া একাধিক মোবাইল ফোনের বিষয়ে সংশ্লিষ্ট মালিকরা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টালের মাধ্যমে মোবাইলগুলির অবস্থান শনাক্ত করে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়।

শনিবার দুপুরে আমতলী থানার পক্ষ থেকে মোবাইলগুলির প্রকৃত মালিকদের নির্দিষ্ট সময়ে থানায় উপস্থিত থাকার জন্য জানানো হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে উদ্ধার হওয়া ১৯টি মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন উপভোক্তারা। তাঁরা এই উদ্যোগের জন্য আমতলী থানার পুলিশকে ধন্যবাদ জানান।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পরিতোষ দাস জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে সিইআইআর (CEIR) পোর্টাল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। তিনি বলেন, ভবিষ্যতেও একইভাবে অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে হারানো মোবাইল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাবে।

তিনি আরও জানান, মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সিইআইআর পোর্টালে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top