News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইন স্ব-নিবন্ধনের মাধ্যমে ডিজিটাল জনগণনায় অংশ নিলেন রাজীব ভট্টাচার্য
Image

অনলাইন স্ব-নিবন্ধনের মাধ্যমে ডিজিটাল জনগণনায় অংশ নিলেন রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুলাই: দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (সেন্সাস) কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে সারা দেশে স্ব-নিবন্ধন (সেলফ-এনুমারেশন) পর্বের সূচনা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই উদ্যোগে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

শনিবার তিনি নিজের পরিবারের তথ্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন। তাঁর এই পদক্ষেপকে ডিজিটাল জনগণনা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসাহ জোগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এই উদ্যোগ শুধু আপনার মূল্যবান সময় বাঁচাবে না, বরং একটি ঐতিহাসিক ডিজিটাল সমাজ গঠনের অংশীদার হওয়ার সুযোগও করে দেবে। আমি ত্রিপুরার সকল বাসিন্দাকে অনুরোধ করব, দেরি না করে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং এই জাতীয় কর্মসূচিকে সফল করে তুলুন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ডিজিটাল জনগণনার ফলে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে। একই সঙ্গে কাগজের ব্যবহার কমবে এবং নাগরিকরাও নিজেদের তথ্য নিজেরাই সরাসরি নথিভুক্ত করার সুযোগ পাবেন।

কর্তৃপক্ষের মতে, স্ব-নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জনগণনার তথ্য সংগ্রহ আরও কার্যকর হবে। উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং বিভিন্ন সরকারি নীতি নির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৭ সালের জনগণনাকে আরও নির্ভুল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতেই এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top