News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী
Image

রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই থেকে বালডুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিম ত্রিপুরা জেলার ১১ নম্বর মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে ভেঙে বিভিন্ন স্থানে পাশের ছড়ায় মিশে যাচ্ছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, বামফ্রন্ট আমলে নির্মিত এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, বহু বছর ধরেই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। এই প্রসঙ্গে তাঁরা স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার নাম উল্লেখ করে বলেন, বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সড়ক সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী অবিলম্বে মান্দাই–বালডুম সড়কের সংস্কারের দাবি জানান। তাঁদের বক্তব্য, দ্রুত রাস্তার মেরামতের কাজ শুরু না হলে বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে।

Releated Posts

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top