News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের
Image

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায় মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রুট ফুড ফেস্টিভ্যাল। উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের ফলভিত্তিক খাদ্যসামগ্রী প্রদর্শন ও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা-সহ ট্রাস্টের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বিশ্বের অনেক দেশে কৃষিজমি পর্যাপ্ত থাকলেও কৃষিকাজ করার মানুষের অভাব রয়েছে। অন্যদিকে ত্রিপুরায় কৃষিজমির পরিমাণ সীমিত হলেও কৃষিকাজে আগ্রহী মানুষের সংখ্যা অনেক বেশি। তাই সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করে তুলতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি সকলকে কৃষিকাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং যেসব পরিবারের সদস্য কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের সর্বাত্মক সহযোগিতা করারও আবেদন জানান।

আয়োজকরা জানান, ফল ও পুষ্টিকর খাদ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং কৃষিজাত পণ্যের বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top