News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট
Image

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন তিনি এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জানা গেছে, মনশ্রীর বাবার অনুরোধের ভিত্তিতে এইমস-এ নির্ধারিত চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ এগিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিশুটির চিকিৎসা যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, মনশ্রীর চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা-র সঙ্গেও সরাসরি কথা বলবেন সাংসদ বিপ্লব কুমার দেব।

জানা গেছে, মনশ্রীর বাবার অনুরোধের ভিত্তিতে এইমস -এ চিকিৎসার জন্য, এই ব্যাধির সিশেষজ্ঞ চিকিৎসক শ্যাফালি গালোটির নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ এগিয়ে আনার ব্যবস্থা করেছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গেও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।

এদিকে, মনশ্রীর বাবা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়ে শ্রী দেবের নিকট মনশ্রীর জীবনরক্ষাকারী ওষুধটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা-র অনুমোদনের মাধ্যমে ভারত সরকারের উদ্যোগে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন l তৎসঙ্গে ঐ মেডিসিন প্রস্তুতকারক সংস্থা থেকে মানবিক বা কম্পেনশনেট এক্সেস প্রোগ্রাম -এর আওতায় সুযোগ পাওয়ার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন। এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই জীবনদায়ী চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন তিনি।

এই বিষয়টির বাস্তবিক দিক বিবেচনার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনার পাশাপাশি শুধু বর্তমান চিকিৎসাই নয়, মনশ্রীর প্রয়োজনীয় পরবর্তী উন্নত চিকিৎসা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা পাওয়া যায়, সে বিষয়েও সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন বলে জানা গেছে।

সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন, শিশুটির চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক জটিলতা না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের সঙ্গে সমন্বয় করে মনশ্রীর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মনশ্রীর পরিবারের সদস্যরা। তাঁদের আশা, দ্রুত উন্নত চিকিৎসা শুরু হলে শিশুটির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আরও বাড়বে।

Releated Posts

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

করদাতাগণ শুধুমাত্র আইনগত দায়িত্বই পালন করছেন না, তারা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: সময়মতো কর দিয়ে করদাতাগণ শুধুমাত্র আইনগত দায়িত্বই পালন করছেন না, তারা রাজ্যের অর্থনৈতিক…

ByByReshmi Debnath Jul 8, 2026

দুই শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অগ্নিদগ্ধ ও জলডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ৮ জুলাই: সম্প্রতি ঘটে যাওয়া দুটি পৃথক মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 8, 2026

“ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ”- এ যোগ দিতে আগরতলায় এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

আগরতলা, ৮ জুলাই: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসাডর মো. রিয়াজ হামিদুল্লাহ বুধবার আগরতলা রেলস্টেশনে পৌঁছেছেন। এদিন স্টেশনে তাঁকে…

ByByReshmi Debnath Jul 8, 2026

ত্রিপুরাজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, ধলাইয়ের ছামনুতে সর্বোচ্চ ১৩৯.২ মিমি বৃষ্টিপাত, হলুদ সতর্কতা জারি

আগরতলা, ৮ জুলাই: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ত্রিপুরাজুড়ে টানা ভারী বৃষ্টিতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরা জুড়ে ভারী…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত দাস

আগরতলা, ৮ জুলাই: দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

ByByReshmi Debnath Jul 8, 2026

জিবি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসে সাময়িক ফিরলেন চিকিৎসকরা, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় অন্তর্বর্তী সিদ্ধান্ত

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরা সরকারের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে এখনও বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন…

ByByReshmi Debnath Jul 7, 2026

Leave a Reply

Scroll to Top