News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রীর পাশে সিপিআই(এম), বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন জীতেন্দ্র চৌধুরী
Image

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রীর পাশে সিপিআই(এম), বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৭ জুলাই: বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর পরিবারের পাশে দাঁড়াল সিপিআই(এম)-এর শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে হাপানিয়ার চৌমুহনীপাড়া এলাকায় মনশ্রীর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীসহ দলের এক প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সিপিআই(এম)-এর পশ্চিম জেলা কমিটির সদস্য সৃজন দেব, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব, হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনশ্রীর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, বিরল রোগে আক্রান্ত মনশ্রীর চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন। এই পরিস্থিতিতে বিভিন্ন স্তর থেকে সহযোগিতা পেলে চিকিৎসা চালিয়ে নেওয়া অনেকটাই সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। সিপিআই(এম)-এর প্রতিনিধিরা মনশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

Releated Posts

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য…

ByByReshmi Debnath Oct 6, 2026
Scroll to Top