News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা
Image

ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১ ও ডিভিশন-২ অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বহু গ্রাহককে।

দূর-দূরান্ত থেকে আসা পুরুষ, মহিলা, প্রবীণ ও শিশুদের প্রতিদিন বিদ্যুৎ অফিসে ভিড় করতে দেখা যাচ্ছে। কিন্তু সার্ভার বিকল থাকায় রিচার্জসহ বিভিন্ন পরিষেবা মিলছে না। ফলে বারবার অফিসে এসেও কাজ সম্পন্ন করতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।

এ বিষয়ে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-২-এর ম্যানেজার জানান, সার্ভারজনিত সমস্যা পুরোপুরি সমাধান হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

এদিকে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সংযোগ ও প্রিপেইড মিটার রিচার্জের সমস্যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। গ্রাহকদের অভিযোগ, গত দুই থেকে তিন দিন ধরে একাধিকবার অফিসে এসেও তাঁরা টাকা জমা দিতে বা রিচার্জ করতে পারছেন না। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ অফিস চত্বরে অপেক্ষমাণ গ্রাহকদের মধ্যে অনেক মহিলাকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায়। কেউ কেউ সময় কাটাতে লুডু খেলছেন। এই দৃশ্য সার্ভার সমস্যার জেরে সাধারণ মানুষের ভোগান্তির বাস্তব চিত্রই তুলে ধরছে।

এখন সকলের নজর বিদ্যুৎ দপ্তরের দিকে। কবে সার্ভার সমস্যা কাটিয়ে স্বাভাবিক পরিষেবা চালু হবে এবং সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, সেটাই দেখার।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top