News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় সাহায্যের আবেদন জানানো হয় রাজ্য সরকার ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে মনশ্রীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ এবং বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা জানান, গত ২৪ জুন ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির মাধ্যমে মানশ্রী এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানশ্রীর চিকিৎসার জন্য কীভাবে সর্বোচ্চ সহায়তা করা যায় এবং কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে রবিবার বাধারঘাটস্থিত মনশ্রীর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি মনশ্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

এই সময় সাংসদ মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পরিবারের হাতে তুলে দেন এবং দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেন। ভবিষ্যতেও চিকিৎসার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মানশ্রীর পরিবার মুখ্যমন্ত্রী, সাংসদ এবং আর্থিক সহায়তা প্রদানকারী সকল ব্যক্তি ও সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে মানশ্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা ও আশীর্বাদ কামনা করেছে পরিবার। রাজ্য সরকারের আশ্বাস, জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনশ্রীর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশা আরও জোরালো হয়েছে।

Releated Posts

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ

সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top