News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
Image

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব। তাই সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। আজ আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশন উপলক্ষে আয়োজিত রক্ত বন্ধন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাএকথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে নানা আধুনিক ও উন্নত পদ্ধতি অবলম্বন করে রক্ত গ্রহণ করা হয়।

 এক্ষেত্রে রক্তদানের সময় হাইপারটেনশন, ব্লাড সুগার ইত্যাদি স্ক্রিনিং করা হয়। ব্লাড ব্যাংকের সাবধা বর্তমানে মহকুমা স্তরের হাসপাতালেও রয়েছে। বিভিন্ন সামাজিক সংস্থাকেও এই ধরনের রক্তদান শিবির আয়োজনের জন্য এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমেরও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

রাজ্যের উন্নয়নে সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ মাধ্যম সরকার এবং জনগনের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে। সংবাদ মাধ্যমে প্রচারিত বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখে এবং প্রয়োজনে সরকার পদক্ষেপ গ্রহণ করে থাকে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংবাদিকদের কল্যাণে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। রাজ্যে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে। রাজ্যের সাংবাদিকদের আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদানের কোন বিকল্প নেই। তাই মানবতার সেবায় সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার সাংবাদিকদের নানা প্রয়োজন, দাবি এবং সমস্যা নিরসনে যথেষ্ট আন্তরিক। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেএবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেবনাথ। রক্তদান শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Releated Posts

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026

ওএনজিসির রাসায়নিক বর্জ্যে ফসলের জমি ও জলাশয় ক্ষতিগ্রস্তের অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে গেট অবরোধ কৃষকদের

সোনামুড়া, ২০ আগস্ট: ওএনজিসির ড্রিলিং প্রকল্প এলাকা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য মিশ্রিত জল কৃষিজমি ও জলাশয়ে ঢুকে ফসল…

ByByReshmi Debnath Aug 20, 2026

কিল্লামুড়ায় নতুন এসপি অফিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নে জোর

আগরতলা ২০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার নতুন পুলিশ সুপারের (এসপি) কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করে তা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top