News Flash

  • Home
  • দেশ
  • আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি
Image

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বুধবার ইডি বিশেষ অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) আদালতকে জানায় যে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকার অনুমতি দিয়েছে।

এর আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই অনুমোদন দীর্ঘদিন আটকে ছিল। পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আরজি কর আর্থিক দুর্নীতি মামলা এবং একই হাসপাতালের এক মহিলা জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পথে থাকা সব বাধা দূর করা হবে।

রাজ্য সরকারের অনুমতি না থাকায় দীর্ঘদিন ধরে বিশেষ পিএমএলএ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছিল না। অনুমোদন মেলায় এবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, প্রথমে এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। পরে ইডি স্বতঃপ্রণোদিত হয়ে অর্থপাচারের দিকটি খতিয়ে দেখতে তদন্তে নামে।

ইডি তাদের প্রথম চার্জশিটে সন্দীপ ঘোষকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করলেও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের অভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায়নি।

নিয়ম অনুযায়ী, রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি পদে কর্মরত বা কর্মরত ছিলেন এমন কোনও ব্যক্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করে অভিযোগ গঠন করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। সন্দীপ ঘোষের ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমতি দরকার ছিল, যা দীর্ঘদিন মেলেনি।

ইডি-র প্রথম চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও দুই মিডিয়া সরঞ্জাম সরবরাহকারী ঠিকাদার— বিপ্লব সিনহা এবং সুমন হাজরার নামও অভিযুক্ত হিসেবে রয়েছে।

অন্যদিকে, এই মামলায় সিবিআইও ইতিমধ্যেই পৃথক চার্জশিট জমা দিয়েছে।

_______ 

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top