News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি
Image

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন ৯ জন জুমিয়া কৃষক। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার উত্তর মহারানীপুর এলাকার একটি জুম ক্ষেতে কয়েকজন জুমিয়া কৃষক চাষের কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। আচমকাই একটি বজ্রপাত জুম ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ৯ জন কৃষক আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করেন।

গুরুতর আহতরা হলেন— জিতেন দেববর্মা, বীনা রানী দেববর্মা, সুশীল দেববর্মা এবং অজয় দেববর্মা। বর্তমানে তাঁরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর পাঁচজনেরও চিকিৎসা চলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তর মহারানীপুরসহ গোটা তেলিয়ামুড়া মহকুমা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্ষাকালে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে খোলা মাঠ, পাহাড়ি এলাকা ও জুম ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের আশঙ্কা থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Releated Posts

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…

ByByReshmi Debnath Jun 27, 2026

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…

ByByReshmi Debnath Jun 27, 2026

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…

ByByReshmi Debnath Jun 27, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

সোনাইমুড়িতে মোটরসাইকেল-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; আশঙ্কাজনক এক

আগরতলা, ২৬ জুন: উনকোটি জেলার কুমারঘাট বিধানসভার সোনাইমুড়ি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও…

ByByReshmi Debnath Jun 26, 2026

বিশালগড়ে বন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ সচেতনতামূলক অভিযান

বিশালগড়, ২৬ জুন: পরিবেশ রক্ষা এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশালগড় বন বিভাগ ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 26, 2026

Leave a Reply

Scroll to Top